ভৈরবে ১৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৩০ পিস ইয়াবাসহ ইব্রাহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম ওই গ্রামের মজিবর মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) এমদাদুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিরমাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইব্রাহিম তার বাড়ির অদূরে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ১৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।






Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array