বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানু।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য চিরস্মরণীয়। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
তারা আরও বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে দেশের সর্বস্তরের মানুষ দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে। এই অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।






Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array