ছয় দিনের চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৭ জুন) রাতে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্স-এর একটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
এর আগে, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে তিনি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও দেশে ফেরেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।
দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফর ছিল তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বিদেশ সফর। সফরকালে তিনি চীন ও মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array