শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

ইসলামের পূর্ণতা—মানুষের মুক্তি ও শান্তির একমাত্র পথ

ধর্ম ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইসলামের পূর্ণতা—মানুষের মুক্তি ও শান্তির একমাত্র পথ

পৃথিবীর শুরু থেকেই মানবজাতি এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার প্রয়োজন অনুভব করেছে, যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন সম্ভব। এই চাহিদা পূরণে আল্লাহ যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁদের আনা ধর্ম বা দ্বীন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমই নয়, বরং পার্থিব জীবনের যাবতীয় নীতি ও মূল্যবোধ নির্ধারণ করত।

এই ধারাকে পূর্ণতা দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি ইসলামকে নিখুঁত ও সর্বজনীন দ্বীন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইসলাম কেবল পার্থিব জীবনকে সুশৃঙ্খল করার উপায় দেখায় না, বরং পরকালীন জীবনে সুখ ও শান্তি অর্জনের বিশদ নির্দেশনা প্রদান করে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, “আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।” (সুরা আলে ইমরান: ১৯) ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের সব ক্ষেত্রে সুস্পষ্ট বিধান প্রণয়ন করেছে।

তবে বর্তমান সময়ে অনেকেই ইসলামকে ব্যক্তিগত সীমাবদ্ধতায় সীমাবদ্ধ করে দেখে। কেউ ব্যক্তিজীবনে অনুশীলন করেন, কিন্তু সমাজ বা রাষ্ট্রব্যবস্থায় তা প্রয়োগে অনীহা প্রকাশ করেন। ইসলাম এমন অংশবিশেষ গ্রহণের বা খণ্ডিত প্রয়োগের ধর্ম নয়। পুরো বিধান মেনে চলাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য।

লেখক: বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, টঙ্গী, গাজীপুর

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান