সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক ম্যাচ, ১২ ইতিহাস: ফাইনালে মেসির সামনে রেকর্ডের পাহাড়

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এক ম্যাচ, ১২ ইতিহাস: ফাইনালে মেসির সামনে রেকর্ডের পাহাড়

বিশ্বকাপের ফাইনাল লিওনেল মেসির কাছে শুধুই আরেকটি ম্যাচ নয়; এটি হতে পারে ফুটবল ইতিহাসে নতুন এক মহাকাব্য রচনার মঞ্চ। আর্জেন্টিনার অধিনায়ক মাঠে নামলেই স্পর্শ করবেন কয়েকটি বিরল রেকর্ড, আর গোল কিংবা শিরোপা জিততে পারলে যুক্ত হবে আরও কিছু অনন্য কীর্তি। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে রয়েছে ১২টি ঐতিহাসিক রেকর্ড গড়ার হাতছানি।

মাঠে নামলেই যে রেকর্ডগুলো নিশ্চিত হতে পারে

ফাইনালের একাদশে জায়গা পেলেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার।

একই সঙ্গে তিনি ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি গড়বেন।

এছাড়া তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া প্রথম ফুটবলার হিসেবেও ইতিহাসে নিজের নাম লিখবেন তিনি।

গোল করলেই অপেক্ষা করছে নতুন ইতিহাস

ফাইনালে জালের দেখা পেলে মেসি হবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা।

একই সঙ্গে তিনি গড়তে পারেন একটি বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড।

আর যদি ফাইনালে গোলসংখ্যা দুই অঙ্কে পৌঁছে যায়, তবে একটি বিশ্বকাপে ১০ গোল করা প্রথম অ-ইউরোপীয় ফুটবলার হিসেবেও নতুন ইতিহাস সৃষ্টি করবেন।

এছাড়া দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

ফাইনালে গোল করতে পারলে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ কিংবা ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।

শিরোপা জিতলেই আরও অনন্য কীর্তি

আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে মেসি হবেন অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপজয়ী ইতিহাসের প্রথম ফুটবলার।

একই সঙ্গে তিনি হয়ে উঠবেন সবচেয়ে বেশি বয়সে টানা দুটি বিশ্বকাপজয়ী ফুটবলার।

শিরোপার পাশাপাশি নিজের গোলসংখ্যা বাড়াতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে একটি বিশ্বকাপে সর্বাধিক গোলের নতুন রেকর্ডও গড়তে পারেন তিনি।

ব্যক্তিগত অর্জনেরও হাতছানি

ফাইনালে নিজের পারফরম্যান্স ধরে রেখে টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রাখতে পারলে মেসি হতে পারেন একই বিশ্বকাপে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জেতা ইতিহাসের চতুর্থ ফুটবলার।

কারাগারের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
কারাগারের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের

‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২০ জুলাই) জেলা কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসককে স্বাগত জানায়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন পুনর্বাসনমূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বন্দিদের কল্যাণ ও কারা ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের গুণগত মান নিশ্চিত করা, রান্নাঘরে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকির নির্দেশনা দেন।

এ ছাড়া অসুস্থ বন্দিদের দ্রুত ও যথাসময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রাখা এবং নির্ধারিত মান অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, কারাগার শুধু শাস্তি কার্যকরের স্থান নয়; এটি একজন মানুষকে সংশোধন ও সমাজে পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই কারাগারের প্রতিটি কার্যক্রম আরও কার্যকর, মানবিক ও সেবামুখী করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি কারা কর্তৃপক্ষকে বন্দিদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

শিরোপার পর গোল্ডেন বলও স্পেনের, রদ্রির অনন্য অর্জন

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
শিরোপার পর গোল্ডেন বলও স্পেনের, রদ্রির অনন্য অর্জন

বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জিতেছে স্পেন। আর ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিতেও আধিপত্য দেখিয়েছে ইউরোপের নতুন বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি নিজের অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন তিনি।

বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ, আক্রমণ গড়ে তোলা এবং রক্ষণে ভারসাম্য বজায় রাখতে রদ্রির ভূমিকা ছিল অনন্য। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে তিনি ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার। ফাইনালেও নিজের অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নেন।

এবারের সিলভার বল জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি, তবু পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব, সৃজনশীলতা এবং গুরুত্বপূর্ণ গোল-অ্যাসিস্ট তাকে সেরা খেলোয়াড়দের কাতারে রেখেছে।

অন্যদিকে ব্রোঞ্জ বল পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দল ফাইনালে উঠতে না পারলেও পুরো আসরে ১০ গোল করে তিনি জিতেছেন গোল্ডেন বুট। টানা দুই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে এমবাপ্পে গড়েছেন অনন্য এক ইতিহাস। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের ফুটবলার।

এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন স্পেনের উনাই সিমন। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিক দুর্দান্ত সেভ করে তিনি জিতেছেন গোল্ডেন গ্লাভ। আর টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন স্পেনের উদীয়মান ডিফেন্ডার পাও কুবার্সি, যিনি পুরো আসরে পরিণত ফুটবল উপহার দিয়ে নজর কেড়েছেন।

স্পেনের বিশ্বকাপ জয় এবং ব্যক্তিগত পুরস্কারে রদ্রি, উনাই সিমন ও পাও কুবার্সির সাফল্য প্রমাণ করেছে, দলীয় শক্তির পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও এবারের বিশ্বকাপে স্প্যানিয়ার্ডরাই ছিলেন সবচেয়ে এগিয়ে। অন্যদিকে শিরোপা না জিতেও মেসি ও এমবাপ্পে আবারও দেখিয়ে দিয়েছেন কেন তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী দুই তারকা।

টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন এমবাপ্পে

বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয় আসরে জিতেছেন গোল্ডেন বুট। এর আগে কাতার বিশ্বকাপ ২০২২-এ ৮ গোল করে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স শিরোপা জিততে না পারলেও এমবাপ্পের গোলবন্যা ছিল পুরো আসরের অন্যতম বড় আকর্ষণ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন তিনি। সেই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কীর্তিও গড়েন ফরাসি অধিনায়ক।

ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে না পারায় মেসি ৮ গোলেই শেষ করেন টুর্নামেন্ট। ফলে দুই গোলের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সেরা গোলদাতার পুরস্কার নিশ্চিত করেন এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপের তিনটি আসরে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২। ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৪ গোল, ২০২২ সালে ৮ গোল এবং ২০২৬ সালে ১০ গোল। এই ধারাবাহিকতায় তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল গোলস্কোরার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এমবাপ্পের সবচেয়ে বড় শক্তি শুধু গোল করা নয়, বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার অসাধারণ সক্ষমতা। ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করার পর ২০২৬ বিশ্বকাপেও পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যদিও দলকে শিরোপা এনে দিতে পারেননি, তবু ব্যক্তিগত অর্জনের দিক থেকে এটি তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় মাইলফলক।

ফুটবল ইতিহাসে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের নজির অত্যন্ত বিরল। এমবাপ্পের এই কীর্তি তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। তার বয়স ও ধারাবাহিকতা বিবেচনায় ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও আরও নতুন নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41