ফুলকোর্ট সভার ডাক প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৩:০০ টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি ছাড়াও বিচার প্রশাসনসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিচারপতিদের নিজস্ব পরামর্শ ও মতবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে ফুলকোর্ট সভার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই বিচার বিভাগের প্রশাসনিক ও নীতি–নির্ধারণী অনেক সিদ্ধান্ত চূড়ান্ত হয়।







