দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি
স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুসারে ডিসেম্বর মাসের জন্য ডিজেলের মূল্য ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ থেকে ১২0 টাকা এবং কেরোসিন ১১৪ থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দেয়। রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৩.৩৭ ডলার হয়। তবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম সামান্য ৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬০.০১ ডলারে দাঁড়ায়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array