পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৬ হাজারের বেশি ভোটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত দেশে ও প্রবাসে মোট ৪ লাখ ৫৬ হাজার ৮২ জন ভোটার ভোট প্রদান করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এদের মধ্যে প্রবাস থেকে ৪ লাখ ৫৪ হাজার ৫৬ জন এবং দেশের ভেতরে ২ হাজার ২৬ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত ডাক সেবার মাধ্যমে ভোটারদের কাছ থেকে ফেরত পাওয়া ব্যালটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৬৩২টি। এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট ৪ লাখ ৫ হাজার ৬৮৬টি এবং দেশের ভেতর থেকে পাওয়া গেছে ৯৪৬টি ব্যালট।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










