ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব
অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি উপাচার্য পদে যোগদানের পূর্ব পর্যন্ত তার মূল পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও তিনি ভোগ করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বর্তমানে মো. আবদুল হাছিব বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিনিই হলেন প্রথম উপাচার্য।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array