গাংগাটিয়ায় জমিদার মানব বাবুর সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ
কিশোরগঞ্জের গাংগাটিয়া এলাকায় বসবাসরত প্রবীণ জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)।
রবিবার(২২ মার্চ) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং অতীতের জমিদারি প্রথা, সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বর্তমান সময়ের বিভিন্ন বিষয়, এলাকার উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন নিয়েও মতবিনিময় হয়। জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরী তার জীবনের অভিজ্ঞতা এবং জমিদারি আমলের নানা স্মৃতিচারণ করেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ অতীত ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এলাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বিশিষ্টজনরা এ সাক্ষাৎকে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।




