বাজিতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 94.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় খরিপ-১/২০২৫–২০২৬ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাজিতপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম।
কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা—সরারচর, হালিমপুর, পিরিজপুর, হিলচিয়া, গাজীরচর, দিলালপুর ইউনিয়ন এবং বাজিতপুর পৌরসভায় মোট ২,৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি টিএসপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সহায়তার মাধ্যমে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে সক্ষম হবেন, যা দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রণোদনার আওতায় বিতরণকৃত বীজ যেন বাজারে বিক্রি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবাদ বাড়ানোর আহ্বান জানান এবং সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।




