কটিয়াদীতে ‘সুজন’-এর নবযাত্রা, আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নবযাত্রা শুরু হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সুজন কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক মো. হারুন অর রশিদ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস সঞ্চালনা করেন।
সভা শুরুর আগে সদ্য প্রয়াত সুজনের জাতীয় কমিটির সদস্য, বিশিষ্ট নারী অধিকারকর্মী, লেখক ও গবেষক ড. রওশন জাহান–এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, জোয়ারদার আলমগীর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, ডা. শামীম ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থার কটিয়াদী উপজেলা ইউনিটির সভাপতি সাংবাদিক মাইনুল হক মেনু, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুম পাঠান, ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, সাংবাদিক খায়রুল ইসলাম, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, এবং কবি জাহাঙ্গীর হোসেন।
এছাড়া দৈনিক বাংলাদেশের খবর এর কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ও সমাজসেবক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সুজন–সুশাসনের জন্য নাগরিকের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সুশাসনের ধারণা প্রচারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মো. হারুন অর রশিদ।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array