কিশোরগঞ্জে শীতকালীন পোল্ট্রি ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি খামারীদের উদ্যোগে শীতকালীন ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ শহরের গাইটালে অতিথি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জনাব খালেদ সাইফুল্লাহ ভি.পি. সোহেল।
সেমিনারে খামারীদের জন্য শীতকালীন সময়ে স্বাস্থ্যকর পোল্ট্রি পালন, খাবার ও পরিচর্যা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কার্যকর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।










