পাকুন্দিয়ায় স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক
পলাতক স্বামী
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। নিহত গৃহবধূ ইভা (২০) সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব মিয়া (২৫) একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সাকিব ও ইভার বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে এলে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array