শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে শতাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে শতাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে চলমান প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার মধ্যে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু ভালোমনের মানুষ।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্থায়নে “ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন” এর মাধ্যমে ২০০ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২নং ওয়ার্ড সভাপতি নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়নের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান