রবিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইটনায় স্মরণসভা শেষে তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় যাবেন। সেখানে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান এর উপস্থিতিতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী আব্দুস ছালাম (৬০) নিহত হন।
এবং ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক জামায়াত সমর্থকের মৃত্যু হয়।
