কিশোরগঞ্জে ২৫ সংবাদপত্র হকারের পাশে জেলা প্রশাসক
কিশোরগঞ্জে মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জেলার সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মধ্যে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেন তিনি।
এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট ও সমস্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সংবাদপত্র ফেরি করার মধ্য দিয়ে হকারেরা আমাদের জ্ঞান অর্জনের পথ তৈরি করে দেন। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অফলাইনের চেয়ে অনলাইনে এখন বেশি খবর পড়ি। এরপরও আমরা ছাপা সংবাদপত্রের ওপর নির্ভর করি।
তিনি বলেন, “এই জেলায় কাজ করতে এসে জেলাবাসীর জন্য যদি সহযোগিতামূলক কিছু করতে পারি, আমার কাছে মনে হয়- দিন শেষে এটিই আমার অর্জন। আমার দ্বারা যদি একজন মানুষও উপকৃত হয়, সারাদিনের কর্মযজ্ঞের মাঝে এটিই হবে আমার সফলতা।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য দেন।
পেশাগত সংকটের সময়ে মানবিক সহায়তা পেয়ে সংবাদপত্র হকারেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তারা জেলা প্রশাসনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array