রিজভীর কাঁধে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হলেন রিজভী।সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৭(খ) ৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক কার্যক্রমে সক্রিয় ছিলেন রিজভী। রাজনৈতিক কর্মসূচি এবং দলের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি পরিচালনা ও নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় সক্রিয় ছিলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করে নিয়মিত সংবাদ সম্মেলন ও দলীয় কর্মসূচি পরিচালনার কারণেও তিনি দলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সম্প্রতি তাঁকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসার বিষয়টি সামনে আসে। ২০১১ সালে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি দলের অন্যতম প্রধান মুখ হিসেবে দায়িত্ব পালন করেন।রিজভীর বর্তমান দায়িত্বকে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। বিএনপির চলতি বছরের সম্ভাব্য জাতীয় কাউন্সিলে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পর বিএনপির দলীয় কাঠামো ও সরকারের বিভিন্ন দায়িত্বে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মহাসচিবের পদে রিজভীকে দায়িত্ব দেওয়া হলো। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা রয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array