মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা, কোন দল কয়টি

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা, কোন দল কয়টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এদিকে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন করতে চায় বিএনপি। এজন্য দলটি কিছু আসন তাদের ছাড় দিতে প্রস্তুত।

সূত্র জানায়, আগামী নির্বাচনে শতাধিক আসন চাচ্ছে বিএনপির মিত্র দল ও জোটগুলো। ইতিমধ্যে বেশ কিছু দল ও জোট সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে। দু-একদিনের মধ্যে আরও কয়েকটি দল তাদের তালিকা দেবে।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, তারা বিএনপির কাছে প্রায় ১৫টি আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা-৬সহ ১৫টি আসন চাইবেন।

বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাচ্ছে গণতন্ত্র মঞ্চ। শনিবার এ বিষয়ে অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে মঞ্চে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ তাদের তালিকা প্রস্তুত হওয়ার কথা। এছাড়া অন্তত ২০ আসন চেয়েছে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি আসন।

প্রাপ্ত তালিকা অনুযায়ী, নড়াইল-২ থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন চেয়েছেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা। চট্টগ্রাম-১ আসন থেকে মনোনয়ন চেয়েছেন গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী। এর পাশাপাশি, মানিকগঞ্জ-১ আসনে বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, দিনাজপুর-২ আসনে ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম এবং ফেনী-৩ আসনে এনডিপির আব্দুল্লাহ আল হারুন মনোনয়ন চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, “মিত্রদের কত আসন দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছেই।”

একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে। মাঠপর্যায়ে তারা প্রচার-প্রচারণা চালাবেন। অন্য মনোনয়নপ্রার্থীও তাদের পক্ষে কাজ করবেন। তফশিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

বিএনপির মিত্র দল ও আসন প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মিত্র দলগুলো যে মোট আসন চাচ্ছে তার সারসংক্ষেপ নিচের টেবিলে দেওয়া হলো:

মিত্র দল ও আসন প্রত্যাশা (সারসংক্ষেপ)
মিত্র দল/জোট প্রার্থীর তালিকা মোট আসনের সংখ্যা আশা
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে ১৫
গণফোরাম সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে ১৫
গণতন্ত্র মঞ্চ তালিকা প্রস্তুত করতে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৫০+
১২ দলীয় জোট তালিকা প্রস্তুত ও জমা দেওয়া হয়েছে ২০
জাতীয়তাবাদী সমমনা জোট তালিকা প্রস্তুত করা হয়েছে
মোট ১০০+ আসন

নিচে উল্লেখযোগ্য মিত্র দল ও সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হলো:

মিত্র দল ও সম্ভাব্য আসন (বিস্তারিত)
মিত্র দল/জোট প্রার্থীর নাম আসন
এনপিপি (জোট সমন্বয়ক) ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২
এনপিপি (মহাসচিব) মোস্তাফিজুর রহমান মোস্তফা কিশোরগঞ্জ-২
গণদল এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম-১
বাংলাদেশ সাম্যবাদী দল ডা. সৈয়দ নূরুল ইসলাম মানিকগঞ্জ-১
বাংলাদেশ মুসলিম লীগ ব্যারিস্টার নাসিম খান ঢাকা-১৭
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এসএম শাহাদাত বাগেরহাট-১
ডেমোক্রেটিক লীগ মাহবুব আলম দিনাজপুর-২
এনডিপি আব্দুল্লাহ আল হারুন ফেনী-৩

 

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে পলিন (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

দণ্ডপ্রাপ্ত পলিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ফজলু মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনাময়েত হোসেনের নেতৃত্বাধীন একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাদক সেবনের উপকরণসহ ওই যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পলিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাড়ি আনতে গিয়ে স্বামী নিখোঁজ, সন্তান কোলে পৌরসভার সামনে অন্তঃসত্ত্বা স্ত্রী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
গাড়ি আনতে গিয়ে স্বামী নিখোঁজ, সন্তান কোলে পৌরসভার সামনে অন্তঃসত্ত্বা স্ত্রী

স্বামীর সঙ্গে কিশোরগঞ্জে এসে পৌরসভার সামনে সন্তান কোলে নিয়ে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন রিনা আক্তার মনি নামে এক অন্তঃসত্ত্বা নারী। তাঁর কোলে রয়েছে এক কন্যাসন্তান। রিনার দাবি, তিনি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। স্বামী সেলিম মিয়া গাড়ি আনতে যাওয়ার কথা বলে চলে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি বলে জানান তিনি।

রিনা আক্তার মনি সেন্টমার্টিন, টেকনাফ এলাকার বাসিন্দা। তাঁর স্বামী সেলিম মিয়া। সেলিম মিয়ার বাবার নাম আবু কালাম এবং তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। প্রায় পাঁচ বছর আগে রিনা ও সেলিমের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে রিনা চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

রিনার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে রিনা, তাঁর স্বামী সেলিম মিয়া ও তাঁদের সন্তান কিশোরগঞ্জে পৌঁছান। পরে সেলিম তাঁর স্ত্রী ও সন্তানকে কিশোরগঞ্জ পৌরসভার সামনে রেখে রিনার কাছে থাকা ১ হাজার টাকা নিয়ে গাড়ি আনার কথা বলে সেখান থেকে চলে যান।

কিন্তু দুপুর পেরিয়ে গেলেও সেলিম আর ফিরে আসেননি বলে জানান রিনা। দীর্ঘ সময় অপেক্ষার পরও স্বামীর কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। রিনা জানান, কিশোরগঞ্জে স্বামীর সঠিক ঠিকানা কিংবা তাঁর পরিচিতজনদের সম্পর্কেও তিনি বিস্তারিত জানেন না।

একদিকে কোলে ছোট সন্তান, অন্যদিকে গর্ভে আরেক সন্তান—এ অবস্থায় স্বামীর অপেক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার সামনে বসে আছেন রিনা। তাঁর এই অবস্থায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

রিনার স্বামী সেলিম মিয়ার সন্ধান পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন রিনা আক্তার মনি।

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়। ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি’ এবং ‘জমে থাকা পানি অপসারণ করি, ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট দলের সদস্যরা অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে না পারে।

এ সময় ফগার মেশিনের সাহায্যে মশকনিধন ওষুধ ছিটানো হয়। ক্যাম্পাসের বিভিন্ন অংশে মশার উপদ্রব কমানো এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান।

অভিযান চলাকালে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে সম্মিলিতভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।