কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন সবাই এমপি হতে চায়, পাঁচ-ছয়টা ছবি পোস্টারে। কেউ উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, কেউ মেম্বার হতে চায় না।”
তিনি বলেন, এমপিদের ক্ষমতার পরিমাণ নিয়েও আমাদের ভাবতে হবে। ১৭ বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে, তারা মনে করেছে তাদের রাইট—যা ইচ্ছা তাই করতে পারবে। পার্লামেন্টে এমপিদের কেন গাড়ি আনতে হবে, তারা কেন বিদেশ থেকে গাড়ি পাবে, তাদের কথায় কেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা চলবে—এসব বিষয়ও উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদ এই মন্তব্য করেন বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিপিডি আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে। সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array