বিন্নাটী বাজারে ভিপি সোহেল এর উপস্থিতিতে ধানের শীষের পক্ষে চা-চক্রে জনসমাগম
“নাইমা পরছে সোহেল ভাই, মাজহার ভাইয়ের ভয় নাই—
নেতা মোদের সোহেল ভাই, ধানের শীষের ভয় নাই।”
এমন স্লোগানে মুখর হয়ে ওঠে বিন্নাটী বাজার এলাকা। কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মাঠপর্যায়ের খোঁজখবর নিতে ঢাকা হতে কিশোরগঞ্জ ফেরার পথে বিন্নাটী বাজারে অবস্থিত ধানের শীষের আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
নেতার আকস্মিক আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। শুরুতে একটি ছোট পরিসরের চা-চক্র থাকলেও তা দ্রুতই বিশাল জনসমাগমে রূপ নেয়।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিন্নাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা, সহসভাপতি শেখ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু স্থানীয় নেতাকর্মী।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।













