হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে। একই সময়ে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যাননি। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যভিত্তিক প্রতিবেদন উদ্ধৃত করে বিডিনিউজ২৪ জানিয়েছে, আগের দিনের চারজনের মৃত্যুর তথ্য বিলম্বে পাওয়ায় তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত হয়েছে। ফলে ২৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ১১ জন হিসেবে এসেছে।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array