ভাষা সৈনিক জহিরুল ইসলাম জরু কমিশনারের জানাজায় উপস্থিত জননেতা ভিপি সোহেল, দোয়া কামনা
সাবেক আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ভাষা সৈনিক জহিরুল ইসলাম জরু কমিশনারের জানাজা সম্পন্ন হয়েছে। তাঁর জানাজায় অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জননেতা ভিপি সোহেল ভাই। তিনি বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জহিরুল ইসলাম জরু কমিশনারের অবদান অনন্য। তিনি ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত এক নিরহংকারী নেতা। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী এক প্রকৃত জনদরদী ব্যক্তিত্বকে হারালো।”
তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের কাছে দোয়া চাই—আল্লাহ তায়ালা যেন এই মহান মানুষটিকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর অপূর্ণ কাজগুলো সম্পন্ন করার তাওফিক আমাদের সবাইকে দেন।”
এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে স্মরণ করা হচ্ছে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে।




