যুদ্ধ নিয়ে ট্রাম্প ও শির সঙ্গে আলোচনায় বসতে চান পুতিন
চার বছর ধরে চলা ইউক্রেন সংঘাতের অবসানে ডোনাল্ড ট্রাম্প ও শি চিনপিংয়ের সঙ্গে এক যৌথ শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে মস্কোর জন্য সুবিধাজনক শর্তে আলোচনা করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপের সময় পুতিন এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। ক্রেমলিন চাইছে আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন’ (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকেই যেন এই বৈঠকের আয়োজন করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে, শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, বৈঠকের রূপরেখা বা আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও তিন পক্ষই এর সম্ভাব্য প্রয়োজনীয়তা স্বীকার করেছে।
অন্যদিকে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্প এখনো চূড়ান্তভাবে সম্মতি না দিলেও প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন।
আরো পড়ুন
ট্রাম্পের সিদ্ধান্তে রুশ জ্বালানি সরবরাহ বাড়ার আশা, দরপতন বিশ্ববাজারে
এই প্রস্তাবটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প ও পুতিনের মধ্যকার সম্পর্কের বরফ গলতে দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তি ঘোষণার পাশাপাশি মস্কোর ওপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশে স্বাক্ষর করেছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাণিজ্যিক চুক্তি পুতিনকে আরো উৎসাহিত করবে, যা মূলত চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করবে।













Disqus comments are not configured yet.