কিশোরগঞ্জে ডিবির অভিযানে শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০৮ পিস ইয়াবা ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর মডেল থানার বৌলাই ইউনিয়নের মাহতাব উদ্দিন চেয়ারম্যান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাব্বি ওরফে ভিকিম (২২), হাবিবুর রহমান (২৬) ও মো. রিপন মিয়া (২২)। তাঁদের মধ্যে রাব্বি ওরফে ভিকিম সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের ইদ্রিস মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে। হাবিবুর রহমান জেলার পূর্ব বরাটি গ্রামের ইনতাজ আলী ও ফজিলা খাতুনের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. রিপন মিয়া রঘুনন্দনপুর গ্রামের মো. নুর মিয়া ও পারভীন আক্তারের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।







Disqus comments are not configured yet.