কিশোরগঞ্জে মুখোশধারী আগুন সন্ত্রাস
১২ নভেম্বর দিবাগত রাত থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইটি পৃথক ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কিছু নেতা–কর্মী হিসেবে পরিচিত মুখোশধারী যুবকরা এই নাশকতায় জড়িত।
প্রথম ভিডিওতে দেখা যায়, কিশোরগঞ্জের পুলেরঘাট সংলগ্ন স্থানে একটি বাস থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা আগুন জ্বালায়। অপর ভিডিওতে দেখা যায়, রেললাইনের অজ্ঞাতস্থানে কয়েকজন মুখোশধারী যুবক টায়ারে আগুন দিচ্ছে এবং ফ্যাসিস্ট লীগের পক্ষে স্লোগান দিচ্ছে।
ভিডিওগুলোতে অংশগ্রহণকারীরা সবাই মুখে মাস্ক ও কাপড় পরিহিত থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তারা ভিডিও বিশ্লেষণ করে স্থান ও জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।
সচেতন নাগরিকরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।







