ভৈরবে ৮ মাস পর দায়িত্ব নিলেন শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জেল হাজত থেকে মুক্তির ৮ মাস পর রোববার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন।
দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। স্থানীয়রা চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশীয় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে ২০২৫ সালের ২৬ মার্চ মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ৫ মাস কারাগারে থাকার পর আজ তিনি দায়িত্বে ফিরেছেন।
চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, “দীর্ঘ ৮ মাস পর আমি ইউনিয়নবাসীর সেবায় ফিরে এসেছি। দায়িত্বের বাকি সময়ও জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়রা আনন্দ প্রকাশ করে আশা করেছেন, তিনি আগের মতোই ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকবেন এবং দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।









Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array