হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক ও শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জাকির হোসেন, জুলাই যোদ্ধা আল-আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাবিব, হোসেনপুর উপজেলা মূলধারার সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক মিজানুল হক, সাংবাদিক ও কলামিস্ট মো. মিজানুর রহমান মামুন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী এবং শহীদ বুদ্ধিজীবী আবু হেনা শামছুদ্দোহার কন্যা সুরাইয়া আক্তার হেনাসহ অনেকে।
আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




