মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

খালেদা-পুত্রকে প্রধানমন্ত্রী দেখে মরতে চেয়েছিলেন মনোয়ারা বেগম, পূরণ হলো বৃদ্ধার ইচ্ছা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
খালেদা-পুত্রকে প্রধানমন্ত্রী দেখে মরতে চেয়েছিলেন মনোয়ারা বেগম, পূরণ হলো বৃদ্ধার ইচ্ছা

“আমি কত দিন আর বাঁচব জানি না, কিন্তু খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখে মরতে চাই।” এই কথাগুলো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯৫ বছর বয়সী অসুস্থ নারী মনোয়ারা বেগমের।

বেগম খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা থেকেই গুরুতর অসুস্থ শরীর নিয়েও নিজের নাতির হাত ধরে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন তিনি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের পছন্দের দলের পক্ষে একটি ভোট দিতে পেরে মানসিক প্রশান্তির কথা জানিয়েছিলেন এই বৃদ্ধা।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জিয়া-খালেদাপুত্র তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে মনোয়ারা বেগমের বহুদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূরণ হয়।

ভোটের দিন(১২ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের বারবার নিষেধ অমান্য করে নাতি সুমনের সহায়তায় অটোরিকশায় করে ভোটকেন্দ্রে যান মনোয়ারা বেগম। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আর কত দিন বাঁচব জানি না, কিন্তু খালেদার ছেলে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী দেখে মরতে চাই।”

আজ সেই কথাই বাস্তবে রূপ নিয়েছে।

মনোয়ারা বেগমের মতো হাজারো মানুষের ভালোবাসা ও প্রত্যাশা নিয়েই গঠিত হয়েছে নতুন সংসদ ও মন্ত্রিপরিষদ। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার আগামী দিনে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এবং মনোয়ারা বেগমদের জন্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে—এমন প্রত্যাশাই করছেন সচেতন নাগরিকরা।

নামফলক অপসারণকে ‘অপকর্ম’ বললেন ভিপি সোহেল, বিচার নিশ্চিতের আশ্বাস

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
নামফলক অপসারণকে ‘অপকর্ম’ বললেন ভিপি সোহেল, বিচার নিশ্চিতের আশ্বাস

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেছেন, অপকর্মের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে।

সোমবার (১৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন। একই দিনে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটেরও উদ্বোধন করা হয়।

খালেদ সাইফুল্লাহ সোহেল অভিযোগ করেন, সময়ের ব্যবধানে স্টেডিয়ামের উদ্বোধনী নামফলক অপসারণ করা হয়েছে। এ ঘটনাকে ‘অপকর্ম’ আখ্যায়িত করে তিনি বলেন, এ কাজে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জীর্ণ-পুরাতন, অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে নতুনের আহ্বান নিয়ে শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে কিশোরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে আখড়াবাজার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। ঢাক-ঢোল, মুখোশ, ব্যানার ও লোকজ উপকরণে সাজানো এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে একুশে পদকপ্রাপ্ত গুণীজন ইসলাম উদ্দীন পালাকারের পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এম. এম. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

একই দিনে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর শিক্ষক-শিক্ষার্থীরাও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এসব আয়োজন শহরের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিকে, বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও লোকজ সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়। নববর্ষকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। নতুন বছরের প্রত্যাশা ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো শহর।

কটিয়াদীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন, কৃষিতে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ
কটিয়াদীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন, কৃষিতে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের কুরহানি বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

সোমবার(১৩ এপ্রিল) দুপুরে বনগ্রাম এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

এর আগে তিনি জালালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং আচমিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হেরিংবোন বন্ড সড়কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।