ফসলি জমির মাটি কাটায় ভৈরবে জাহাজ জব্দ, লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পাচারের সময় ২০ হাজার ঘনফুট মাটিভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটিভর্তি এমবি শাহ ফতুল্লাহ (১২) (এম ০১-৪৫০৩) নামের জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাজটির কর্মচারী মো. শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে জাহাজে ভর্তি করে রাজধানী এলাকায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে বিআইডব্লিউটিএর একটি দলসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়।
অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে রাজধানী এলাকায় পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করা হয়েছে। অনুমতিবিহীনভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array