রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সদ্য সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা ফেরদৌস আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের ভিত্তিতে এ ঘটনায় চার্জশিট দেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন কথা বলা যাবে না। কোথাও কোনো ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ সংঘটিত হলে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। সরকার অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছেএদিকে ৪৯তম
বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেল পরীক্ষায় অনুপযুক্ত হওয়া এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকাসহ বিভিন্ন কারণে চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।
তিনি বলেন, ৬১১ জনের প্রজ্ঞাপনই শেষ নয়; পরবর্তী সময়ে আরও প্রজ্ঞাপন জারি হবে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।
কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে সে বিষয়ে আবেদনের সুযোগ রয়েছে।
৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে কোনো ধরনের উসকানিতে না জড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array