নিয়মরক্ষার ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। স্ট্রাইকার পজিশনে শেখ মোরসালিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনেননি তিনি।
ইমনের বাঁ পাশে শুকি ইতোফুসা এবং ডান পাশে থাকবেন রাকিব হোসেন। মাঝমাঠে হামজা চৌধুরী ও শমিত সোমের সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
রক্ষণ সামলাবেন সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। গোলবারের নিচে যথারীতি থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।
বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও ইন্দোনেশিয়ার জন্য এটি ফাইনালে ওঠার লড়াই। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিকেরা।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array