পরিবেশের ভারসাম্য রক্ষায় শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বৃক্ষরোপণ
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে ‘গ্রিন হিউম্যানিটি সোসাইটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আকরাম আহসান জুয়েল।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম এবং কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও সাধারণ সম্পাদক ডা. মীর নূর-উস-সাদ।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আগামী প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array