নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল
স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন করে ডোপ টেস্টে পজিটিভ হওয়া বা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, বর্তমান নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরি ও পুলিশ সদস্য নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক।
রিটে মনোনয়নপত্রের সঙ্গে সরকার স্বীকৃত ল্যাবরেটরি বা হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ জমা দেওয়ার বিধান করারও আবেদন জানানো হয়েছে।
আইনজীবী ইসরাত জাহান বলেন, কোনো প্রার্থী মাদকাসক্ত না হলে ডোপ টেস্টে অংশ নিতে তার আত্মসম্মানে আঘাত লাগার কোনো কারণ নেই।
রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট সাতজনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array