ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। এ সময় তিনি নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
একই দিনে আরও চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বিএনপির ডামি প্রার্থী ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মো. ওমর ফারুক।
এর আগে গত বৃহস্পতিবার ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array