করিমগঞ্জে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর কিশোরগঞ্জের সিপিসি-২-এর একটি আভিযানিক দল। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন হবিগঞ্জ জেলার নাজমা আক্তার (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আছিয়া আক্তার (২৮)।
এসআরবি জানায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন ও তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল সাড়ে ৫টার দিকে করিমগঞ্জ থানার বালিখোলা বাজারসংলগ্ন একটি খালি জায়গায় চেকপোস্ট স্থাপন করে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
চেকপোস্ট অতিক্রম করার সময় দুই নারী হেঁটে যাচ্ছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাঁদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি।
পরে তাঁদের দেওয়া তথ্য ও দেখানো মতে, শরীরের সঙ্গে বিশেষ কায়দায় সংযুক্ত অবস্থায় ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array