ভৈরবে ইয়াবা-হেরোইনসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর এলাকার পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত আক্কাছ মিয়ার স্ত্রী লতিফা বেগম (৫৮), একই এলাকার সজিব মিয়ার ছেলে জিহাদ মিয়া (২০) এবং তারাকান্দা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে জাকির হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লতিফা বেগমের বাড়ির বসতঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জিহাদ মিয়ার হেফাজত থেকে ৫ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দায়ের করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত লতিফা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ড, জিহাদ মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জাকির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array