করিমগঞ্জে কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা
করিমগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বিগত দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
করিমগঞ্জ সোবহানিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাদ্রাসার ১১ জন জিপিএ-৫ এবং ৯৩ জন এ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল খান সরকারের সমালোচক, পলাতক রাজনৈতিক দল ও সরকারবিরোধীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের ভাত খাবেন, কিন্তু ভারতের কথা চিন্তা করবেন- তা হবে না। আমেরিকার কথা ভাববেন- তা হবে না, পাকিস্তানের কথা বলবেন- তা হবে না। আর আমাদের ভয় দেখাবেন- বাংলাদেশের তিনদিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। জীবনের তাগিদে প্রয়োজনে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু ভারতের কাছে মাথা নত করব না। বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের কথা ভাববেন। তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ।”
উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জাহেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে ফুলেল শুভেচ্ছা জানান করিমগঞ্জ সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুল্লাহ।
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array