সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তান–আফগান সীমান্তে আবারও গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকিস্তান–আফগান সীমান্তে আবারও গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর উত্তেজনা দ্রুত বেড়ে যায়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, আফগান সেনারাই চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছুড়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থানে আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর দুই দিন আগেই সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ। বৈঠক থেকে কোনো অগ্রগতি না এলেও তারা যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আলোচনার মাত্র দুই দিন না যেতেই সীমান্তে আবারও সংঘর্ষ শুরু হলো।

গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের মুখোমুখি সংঘাত হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। সাময়িক উত্তেজনা প্রশমিত হলেও সাম্প্রতিক আলোচনার পর দুই দিন না যেতেই আবারও সংঘর্ষ শুরু হলো।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির দাবি, আফগান নাগরিকরা আফগানিস্তানের মদদে এসব হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য তারা দায়ী নয়।

২০২১ সালে মার্কিন ও পশ্চিমা সেনাদের সরিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা ক্রমেই বেড়েছে। গত অক্টোবরে সংঘাতের ঘটনায় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও নিমগাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি বই শিশুর চিন্তা, কল্পনা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে একটি গাছের চারা শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং সবুজ বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—লোকসংগীত (পল্লীগীতি) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জনকারী গাইটাল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির রাগীব, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী তাজকিয়া হোসেন ইমি এবং একই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41