শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

কিশোরগঞ্জে মামলা তুলে নিতে মামলার বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে মামলা তুলে নিতে মামলার বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকায় মামলার বাদীকে মামলা তুলে নিতে বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি রুবেলের বিরুদ্ধে।

লিখিত অভিযোগ ও মামলার বাদী জানান,গত ০১/০৭/২০২২ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার আউয়ালের ছেলের সাথে নেএকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাগনীপাড়ার খালেকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।
বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করলে কয়েক লাখ টাকা দেয়া হয় রুবেলকে।
সম্প্রতি সময়ে পুনরায় অটোরিকশা কিনে দিতে আবার ২ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে তার চাহিদা মতো টাকা দিতে না পারায় রুবেল স্ত্রীকে মা-র ধোর করে বাচ্চাকে রেখে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় রহিমা বাদী হয়ে কিশোরগঞ্জ আমলগ্রহনকারী আদালত নং-১ যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করে যাহার নং ৮৩০( ১) ২০২৫।
মামলার জের ধরে আসামি রুবেল মিয়া তার সাথে আউয়াল, তাসলিমা,লাদেন,রেখাসহ অজ্ঞাত কয়েকজনকে নিয়ে গত ১৬/০৮/২০২৫ তারিখে বাদীর ভাই রিটন মিয়ার উপর জালালপুর এলাকায় আক্রমণ করে।
এ ঘটনায় রিটন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭,১১৪,১১৭ ধারা আরেকটি মামলা করেন।
এসব মামলা এবং মামলার প্রেক্ষিতে রুবেলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারের নির্দেশ হওয়ায় আসামি রুবেল মিয়া ও তার সঙ্গীয় গুন্ডা বাহীনী দিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন মামলার বাদীদের সেই সাথে মামলার বাদীর বোনকেও হত্যা করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে ।
ভোক্তভোগীদের দাবি মামলা তুলে না নিলে রুবেল মিয়া বাদীর ভাই, বোনসহ ভাগ্নে ভাগ্নীকে অপহরণ করে হত্যাসহ গুম করবে বলে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী’র মামলা করার পর রুবেল গোপনে আরেকটি বিয়ে করে সংসার করে চলেছে বলে জানান ভুক্তভোগীরা। মামলায় গ্রেফতারের নির্দেশ হওয়ার পর সে আত্মগোপনে থেকে হুমকি দিয়ে চলছে নিয়মিত বলেও জানান স্থানীয় লোকজন ।
এলাকাবাসী ও মামলার বাদীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনী সহায়তার জন্য।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান