ইটনায় কৃষক মোশাররফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সংগ্রহীত
ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের কালনা এলাকায় সোমবার(৬ এপ্রিল) দুপুরে কৃষক মোশাররফ হত্যার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নিহত মোশাররফের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ কৃষক।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শ্যালো ইঞ্জিন চুরির মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে মোশাররফকে হত্যা করা হয়েছে। তারা বলেন, “একটি নিরীহ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত।” তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও জানান, “যদি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার না করা হয়, তবে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং এখনও মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শ্যালো ইঞ্জিন চুরির অভিযোগে প্রতিপক্ষের লোকজন রায়টুটি ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক মোশাররফকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর মৃত্যু ঘটে।
এই ঘটনায় নিহতের চাচাতো ভাই হাবু মিয়া বাদী হয়ে আব্দুল মোমেনকে প্রধান আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array