নিকলীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার
নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—পল্লী বিদ্যুতের একটি মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত ভাটি বরাটিয়া গ্রামের শফিকুল ইসলাম এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উত্তর দামপাড়া গ্রামের বাচ্চু মিয়া, হাছেন আলী, আদর মিয়া, কায়কোবাদ ও ফরমান আলী।
পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল ইসলামকে খয়রত বাজার এলাকা থেকে এবং অপর পাঁচজনকে দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান-এর নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) আক্তার হোসেন খান ও সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন রয়েছে।
এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, নিকলী উপজেলায় মাদক, ইভটিজিংসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছয় আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।













