কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ আসর কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাতালজান বায়তুল ফালাহ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। মিলাদ পরিচালনা করেন জেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আলম।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি খায়রুল ইসলাম, বৌলাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ (রবি), ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আব্দুল করিম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. শহিদ মিয়া, সাবির উদ্দিন, আল-আমীন, জালাল এবং বৌলাই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বক্তারা খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসা জেলার মানুষের প্রত্যাশা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা, ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রচার সেলের সদস্য কুতুবউদ্দিন এবং হক প্রেসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম কাঞ্চন।
দোয়া মাহফিলে খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array