স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাঁর দাফন ও পারিবারিক কাজে অংশ নেওয়ার জন্য এই প্যারোলের আবেদন করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে তাঁর চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল।
এদিকে বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) সকাল থেকেই মুন্সীগঞ্জে দৌড়ঝাঁপ করেন তানি দিপাবলি। জানা গেছে, দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করা হবে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। কারাগার থেকে বের হয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
আইনজীবী জানান, প্রথমে দীপু মনির চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array