শাপলার বিকল্প না নিলে এনসিপিকে নিজ উদ্যোগে প্রতীক দেবে ইসি
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বিকল্প প্রতীক বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করতে ইসি চিঠি দিয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে তারা প্রতীক আমাদের কাছে না চাইলে ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে।’
আখতার আহমেদ আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইসি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে।’
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকে বসবে বলেও তিনি উল্লেখ করেন।
গণভোট আয়োজনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে সরকার আমাদের কিছু জানায়নি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array