এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। নতুন এই দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল, তখন নতুন দাম দাঁড়ায় ১ হাজার ২৪১ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফায় কমেছে এবং ৭ দফায় বেড়েছে। এক দফায় দাম অপরিবর্তিত ছিল। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বেড়েছিল; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমানো হয়। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array