২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস–চেয়ার নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসিবি) ভাইস–চেয়ার নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ব্যুরো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করে।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তি বিনির্মাণ কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে মরক্কোকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। একই সঙ্গে জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশ ভাইস–চেয়ার নির্বাচিত হয়।
জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–আক্রান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা, পুনর্গঠন ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করে। কমিশনটি ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থার প্রধান সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে।
২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করে।
এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে শান্তি বিনির্মাণ কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস–চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই দায়িত্ব পালনের জন্য কমিশনের সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array