জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে জ্বালানি তেলের সংকট ও রেশনিংয়ের বিষয়টি উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
তিনি বলেন, “সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী—যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস—এসব খাতে আর কোনো জ্বালানি নিষেধাজ্ঞা নেই। দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আশা করি, এ ধরনের সমস্যা আর হবে না।”
এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array