জাতীয় গ্রিডে বিপর্যয়, কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
জাতীয় গ্রিডে হঠাৎ বিপর্যয়ের কারণে কিশোরগঞ্জ জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকেরাও।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সিস্টেম পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় গ্রিডের ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। এ প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, দ্রুত কারিগরি ত্রুটি শনাক্ত করে সমাধান করা সম্ভব হলে কিশোরগঞ্জসহ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া অন্যান্য অঞ্চলেও পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে কখন নাগাদ জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি।














Disqus comments are not configured yet.