মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ অক্টোবর ২০২৫ (বুধবার) কিশোরগঞ্জ অফিসে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের উপস্থিতিতে জেলা শাখার কমিটির সাবেক সভাপতি মো: খায়রুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে খায়রুল ইসলাম (দৈনিক নওরোজ ও সম্পাদক, কালের নতুন সংবাদ) জেলা সভাপতি এবং আসাউজ্জামান জুয়েল (দৈনিক বাংলার দূত জেলা প্রতিনিধি ও বিটিএন বাংলা সম্পাদক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিতে মোট ২১ জন সদস্য রয়েছেন।

প্রধান পদাধিকারির তালিকা

  • সিনিয়র সহ-সভাপতি: শেখ মোঃ আল আজহার (দৈনিক সোনালী বার্তা)
  • সহ-সভাপতি: মিজানুর রহমান রিপন (জেলা প্রতিনিধি, আজকালের সংবাদ)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: হুমায়ুন রশিদ জুয়েল (ভোরের আকাশ জেলা প্রতিনিধি)
  • সহ-সাধারণ সম্পাদক: হুমায়ূন কবির (বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি)
  • সাংগঠনিক সম্পাদক: আজিজুল হক ফাহিম (জেলা প্রতিনিধি, সরেজমিন বার্তা)
  • সহ সাংগঠনিক সম্পাদক: মাহফুজুল হক খান জিকু (জেলা প্রতিনিধি, নাগরিক ভাবনা)
  • অর্থ সম্পাদক: মোঃ সোহেল রানা (জেলা প্রতিনিধি, রূপালী বার্তা)
  • প্রকাশনা সম্পাদক: মজিবুল হক চূন্নু (অনাবিল সংবাদ জেলা প্রতিনিধি ও নওরোজ উপজেলা প্রতিনিধি)
  • প্রচার সম্পাদক: মোঃ ফায়জুল ইসলাম (দৈনিক কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টার)
  • দপ্তর সম্পাদক: পুলক কিশোর গুপ্ত (দৈনিক সমাজ সংবাদ জেলা প্রতিনিধি)
  • সাংস্কৃতিক সম্পাদক: সুজন চন্দ্র দাস (দৈনিক দেশ প্রতিনিধি জেলা প্রতিনিধি)
  • মহিলা বিষয়ক সম্পাদক: রিতু আক্তার (স্টাফ রিপোর্টার, কালের নতুন সংবাদ)

সদস্যবৃন্দ

  • মাহবুবুল আলম নজরুল – জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার ডাক
  • মোঃ মোজাহিদ – জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ সংযোগ
  • এম এ হান্নান – জেলা প্রতিনিধি, আমার সংবাদ
  • সঞ্জিত শীল – ডেইলী পোস্ট
  • রফিকুল ইসলাম – দৈনিক সন্ধ্যাবানী
  • মোঃ রাকিব ভূইয়া – দৈনিক সারাদিন
  • মোঃ এমদাদুল হক – কালের নতুন সংবাদ স্টাফ রিপোর্টার
  • এসকে শাহীন নবাব – দৈনিক নওরোজ ও এসকে বাংলা টিভি প্রতিনিধি

নতুন কমিটির লক্ষ্য হচ্ছে কিশোরগঞ্জ জেলার সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষা করা এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নে কাজ করা।

বিন্নাটীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
বিন্নাটীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের কামালিয়াচর এলাকায় ঢাকা-ভৈরব মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে কামালিয়াচর মসজিদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক পিকআপ চালককে শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাজিতপুরে র‍্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ আটক ১

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
বাজিতপুরে র‍্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ আটক ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় র‍্যাব-১৪-এর অভিযানে ১১৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সীমান্তবর্তী কসবা এলাকা থেকে একটি বড় গাঁজার চালান বাজিতপুরে আনা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তপন সরকারের নেতৃত্বে একটি দল সবজি বিক্রেতা ও হকারের ছদ্মবেশে অভিযানের প্রস্তুতি নেয়।

পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি দোকানঘরের পেছনে শুকনো লতা-পাতার নিচে লুকিয়ে রাখা পাঁচটি বস্তা থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক জাকির হোসেন বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও গ্রামের বদর আলীর ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এএসপি তপন সরকার সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবার নিয়ে উদ্বেগ ছিল। র‍্যাবের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার শাহেদল ইউনিয়নে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ৩২ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, উপসহকারী কর্মকর্তা মুদ্দাচ্ছিল হায়দার আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে সরকারের দুর্যোগ সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হবে।”

সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছিলেন। সরকারের এ সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আরও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।